" আবার এসো " র বস্ত্র ব‍্যাঙ্ক

*একটি কাজের কথা আপনাদের সকলের কাছে বলতে  চাই।*

আপনারা হয়তা অনেকে জানেন অথবা অনেকেই জানেন না যে..... বহুদিন ধরেই বিভিন্ন বয়সী মানুষদের জন্য নতুন/ব্যবহারযোগ্য পুরানো জামাকাপড়, দ্রব্যসামগ্রী জিনিস আমার কাছে থাকে এবং সেগুলি বন্টন করে থাকি। অনেকেই বিষয়টি অনুধাবন জামাকাপড়/দ্রব্যসামগ্রী  দিয়ে যান। এরমধ্যে মধ্যে  স্থানীয় এবং বাইরের অনেক মানবিক ব্যক্তিত্ব আছেন  (যারা দিতে আসেন এবং  যারা নিতে আসেন তাদের কোনো পক্ষেরই ছবি আমি প্রকাশ করতে চাইনা। শুধু করজোড়ে তাঁদের সন্মান জানাই)। 
 
বছর খানেক আগেও আমার কিছু বন্ধুদের নিয়ে প্রতি রবিবার করে বেরিয়ে পড়তাম প্রয়োজনীয় এলাকা গুলোতে জামাকাপড় বন্টন করতে।
এখন যেমন সাড়া সপ্তাহ ধরে এই কাজটা চালাচ্ছি ***আবার এসো*** র সামনে থেকেই। সবার কথা মাথায় রেখেই, যারা মুখ ফুটে কিছু চাইতে পারেনা বা বলতে পারেনা, যাদের বস্ত্রের প্রয়োজন, তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় জামাকাপড়, দ্রব্যসামগ্রী নিয়ে  যায়।  

এখানে একজনের কথা আমি উল্লেখ না করে পারছিনা, *ন্যাসগ্রুপ* এর কর্ণধার শ্রী অরূপ গুহ মহাশয়,
তিনি আমার সবকাজে সুচিন্তিত মতামত, সহযোগিতা, যখন প্রয়োজন হয়েছে তখনই তা দিয়ে আমার কাজকে এগিয়ে নিয়ে যেতে এক অনন্য ভূমিকা পালন  করে যাচ্ছেন।
 আমি তাঁর পরামর্শ মাথা পেতে কাজ করে চলেছি।
জামাকাপড় আমি *ওপেন হ্যাঙ সিস্টেম* চালু করেছি। প্রতিদিনই অনেক মানুষ সেগুলি নিজের পছন্দ মত নিয়ে যাচ্ছে। আমি আমার এ কাজে তৃপ্ত হচ্ছি। আরও এগিয়ে যেতে চাই। আপনাদের সকালের সহযোগিতা কামনা করি।
আমার লক্ষ্য আছে  সমাজে *খাদ্য-বস্ত্র-বাসস্থান* কর্মসূচি গড়ে তোলা। প্রথম দু'টি চালু করতে পারলেও বাকি থাকে তৃতীয় কর্মসূচিটি। এখানেও সকলের সহযোগিতা কামনা করি।
ধন্যবাদ - 
                                  *** আবার এসো ***
                                            দীপ্তেশ সেন 

* I want to tell you all about a job  *

Many of you may know or many may not know that ..... for a long time I have had new / usable old clothes, merchandise for people of different ages and I distribute them. Many people go through clothes / materials to understand the issue. Among these are many local and foreign humanitarians (I don't want to publish pictures of any of those who come to give and those who come to take. I just respect them in the tax haven).
 
Even a year ago, I used to go out every Sunday with some of my friends to distribute clothes in the required areas.
I have been doing this for a week and a half now. Keeping everyone's words in mind, those who can't ask or say anything openly, those who need clothes, they take their necessary clothes and goods from here.

I can't help but mention one person here, Mr. Arup Guha, the head of * Nassgroup *,
He has been playing a unique role in moving my work forward with the thoughtful feedback, cooperation and  I need in everything I do.
 I have been working to get his advice head on.
Clothes I have introduced * open hang system *. Every day many people are taking them as they like. I am satisfied with my work. I want to go further. I wish you good morning cooperation.
My goal is to build a * food-clothing-housing * program in the society. The first two can be launched but the third program remains. I wish everyone's cooperation here too.
Thanks -
                                       ***Aabar Eso ***
                                            Deeptesh Sen

Comments

Popular posts from this blog

" আবার এসো " " Aabar Eso" সবাই কে অনুরোধ করছি লেখাটা একটু ধৈর্য ও মনোযোগ দিয়ে পড়ার জন্য 🙏🙏🙏🙏 ( ভালোবাসা কি ? )

" আবার এসো " Aabar Eso "