Aabar Eso

*একটি  কথা আপনাদের সকলের কাছে বলতে  চাই।*
##আবারএসো##  তে বিভিন্ন বয়সী মানুষদের জন্য ব্যবহারযোগ্য পুরানো জামাকাপড়, দ্রব্যসামগ্রী জিনিস পাওয়া যাচ্ছে....সেগুলো   মানুষের কাছে বন্টন করে থাকি....অনেকেই বিষয়টি জানেন তাই তারা  জামাকাপড়/দ্রব্যসামগ্রী  দিয়ে যাচ্ছেন.... এরমধ্যে মধ্যে  স্থানীয় এবং বাইরের অনেক মানবিক ব্যক্তিত্ব আছেন..... ****যারা দিতে আসেন এবং  যারা নিতে আসেন তাদের কোনো পক্ষেরই ছবি আমি প্রকাশ করি না****..... শুধু করজোড়ে তাঁদের সন্মান জানাই.....
 
 রবিবার করে বেরিয়ে পরি প্রয়োজনীয় এলাকাগুলোতে..... যেখানে জামাকাপড় দেওয়া যায় এমন পরিবার গুলোর খোজ নিতে....
এখন যেমন সারা সপ্তাহ ধরে এই কাজটা চালাচ্ছি ##আবার এসো## র সামনে থেকেই..... সবার কথা মাথায় রেখেছি, যারা মুখ ফুটে কিছু চাইতে পারেনা বা বলতে পারেনা, যাদের বস্ত্রের প্রয়োজন, তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় জামাকাপড়, দ্রব্যসামগ্রী নিয়ে  যাচ্ছে....


জামাকাপড় গুলো আমি *ওপেন হ্যাঙ সিস্টেম* চালু করেছি..... প্রতিদিন রাতেও বাইরে রাখা থাকে জামাকাপড় গুলো.....একটি দুটো করে জামাকাপড় নিয়েও যাচ্ছে অনেকেই.....
                                     ধন্যবাদ 
                                   ##আবার এসো##

Comments

Popular posts from this blog

" আবার এসো " " Aabar Eso" সবাই কে অনুরোধ করছি লেখাটা একটু ধৈর্য ও মনোযোগ দিয়ে পড়ার জন্য 🙏🙏🙏🙏 ( ভালোবাসা কি ? )

" আবার এসো " Aabar Eso "